Homeবাংলাদেশঅবৈধ সম্পদ অর্জনের মামলায় জি কে শামীমের জামিন

অবৈধ সম্পদ অর্জনের মামলায় জি কে শামীমের জামিন

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) তাঁর নিয়মিত জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ তাঁকে জামিন দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

রুল যথাযথ ঘোষণা করে জামিন দেওয়ায় এ মামলা নিষ্পত্তি পর্যন্ত জি কে শামীম জামিনে থাকবেন বলে জানান আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তবে এ জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হবে বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২১ অক্টোবর শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে এই মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments