Homeঅর্থনীতিস্বর্ণের দাম বেড়ে আবারও রেকর্ড

স্বর্ণের দাম বেড়ে আবারও রেকর্ড

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকায়।

বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা কাল বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য নির্ধারণে বরাবরের মতোই স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধিকে দায়ী করেছে বাজুস।

কাল থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ১ লাখ ৭ হাজার ৩০৯ টাকা, ১৮ ক্যারেটের ৯২ হাজার ২৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৬ হাজার ৬৩২ টাকা।

স্বর্ণের দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments