Homeআজকের শীর্ষ সংবাদইজতেমা ময়দানে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ইজতেমা ময়দানে নিষেধাজ্ঞা প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান।

জিএমপি কমিশনার বলেন, বৃহস্পতিবার ইজতেমা ময়দানে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আশা করছি, ইজতেমার দুই পক্ষ শান্তিপূর্ণভাবে থাকবেন। এজন্য সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার।

এর আগে, গত ১৮ ডিসেম্বর ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকায় নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। ওই দিন দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে এ নির্দেশনা দেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments