Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদযার তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া

যার তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: উন্নত চিকিৎসার জন্য ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সেখানে অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

বুধবার (৮ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান এ তথ্য জানান।

তিনি বলেন, অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে বেগম খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন।

পরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, হাসপাতালে ভর্তি করার পর খালেদা জিয়ার বেশকিছু টেস্ট করা হয়েছে। ডাক্তাররা তাদের প্রাথমিক কার্যকর শুরু করে দিয়েছেন। বৃহস্পতিবার থেকে তার যথাযথ চিকিৎসা শুরু করবেন তারা।

তিনি আরও বলেন, খালেদা জিয়া যথেষ্ট হাসিখুশি রয়েছেন। তার মনোবল অনেক শক্ত। তিনি দীর্ঘ জার্নি করে আসার পরেও বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে না উঠে ছেলে তারেক রহমানের গাড়িতে করেই হাসপাতালে এসেছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments