Homeআজকের শীর্ষ সংবাদযাকাত সঠিক বণ্টন হলে দেশে ভিক্ষুক থাকবে না: ধর্ম বিষয়ক উপদেষ্টা

যাকাত সঠিক বণ্টন হলে দেশে ভিক্ষুক থাকবে না: ধর্ম বিষয়ক উপদেষ্টা

হবিগঞ্জ প্রতিনিধি: যাকাতের সঠিক বণ্টন নিশ্চিত করা গেলে ১০ বছরের মধ্যে দেশে ভিক্ষুক থাকবে না বলেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আহলে সুন্নাত উলামা পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) মহাসম্মেলনে গিয়ে তিনি এ কথা বলেছেন।

শনিবার (২৫ জানুয়ারি) বাদ মাগরিব শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদের সভাপতি মাওলানা মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে রেলওয়ে পার্কিংয়ে মহাসম্মেলনে আল্লামা নূরুল ইসলাম ওলীপুরীসহ দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ইসলামের পাঁচ স্তম্ভের একটি জাকাত। এটি ধনীদের কাছ থেকে গরিবের পাওনা। হাজার হাজার কোটি টাকার যাকাত দেওয়া হলেও তা সঠিকভাবে গরিবের কাছে পৌঁছায় না।

তিনি বলেন, একটি সমাজ গঠনে ইমাম, মুয়াজ্জিন, খতিবগণ যথাযথ ভূমিকা পালন করেন। তারা ভালো না থাকলে সমাজ ভালো থাকবে না। তাই তাদের বেতন কাঠামো তৈরি করা হচ্ছে। ইমামদের দুটি উৎসব বোনাস প্রদানে ধর্ম মন্ত্রণালয় কাজ করছে।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ইমামদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন পরিকল্পনা করার কাজ চলমান রয়েছে। যে সকল ইমাম, মুয়াজ্জিন প্রশিক্ষণ নিয়েছেন অথবা নিচ্ছেন, তারা ইমামতির পাশাপাশি যাতে ছোট ব্যবসা (কুটির শিল্প, মৎস্য চাষ, খেতখামার, কবুতর পালন অথবা কোয়েল পাখি পালন) করে স্বাবলম্বী হতে পারেন, এ জন্য বিনাসুদে আমরা তাদের ঋণ দিচ্ছি। আপনি সামান্য পুঁজি নেবেন, আমরা সামান্য পুঁজি দেবো; ইমামতির পাশাপাশি ব্যবসা করে স্বাবলম্বী হবেন, এতে লজ্জার কিছু নেই।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments