Friday, May 1, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদপার্লামেন্টে সিট দিয়েও আমাদের কিনতে পারবেন না

পার্লামেন্টে সিট দিয়েও আমাদের কিনতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক: আমরা তরুণ প্রজন্ম স্পষ্টভাবে বলতে চাই- আমরা যতদিন পর্যন্ত রাজপথে আছি, আমাদেরকে হাসিনা কিনতে পারেনি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজ সড়কের পৌর মুক্তমঞ্চ মাঠ প্রাঙ্গণে ‘রাইজিং চুয়াডাঙ্গা’ শীর্ষক ছাত্র-জনতার মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারেনি। এই তরুণ প্রজন্মের সঙ্গে আপনারা যারা বেইমানি করবেন, আপনারা আমাদের আসনের লোভ দেখাবেন, আপনারা বলবেন আমরা অমুক আসন ছেড়ে দেব। পার্লামেন্টে একটি সিট দিয়েও আমাদেরকে কিনতে পারবেন না। আমাদের যে চরম আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটির প্রতিফলন আপনাদেরকে ঘটাতে হবে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কথা দেখি না। আমরা দেখি আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটি নিয়ে তাদের মধ্যে আলাপ-আলোচনা হচ্ছে।

তিনি আরো বলেন, কিন্তু আওয়ামী লীগকে কীভাবে নিষিদ্ধ করা যায় সেটি নিয়ে তাদের মধ্যে কোন আলাপ-আলোচনা নাই। কারণ তাদের মধ্যে আওয়ামী লীগের ব্যবসার চিন্তা রয়েছে। আওয়ামী লীগের পুনর্বাসনের মধ্য দিয়ে লীগের ব্যবসাগুলোকে তারা দখল করতে চায়। আওয়ামী লীগের রাজনৈতিক কাঠামোগুলোকে দখল করতে চায়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments