Thursday, January 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদফরিদপুরের ১০টি গ্রামে ঈদুল ফিতর আগামীকাল

ফরিদপুরের ১০টি গ্রামে ঈদুল ফিতর আগামীকাল

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গার ১০ গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র রোজা পালন শেষে আগামীকাল ঈদুল ফিতর উদ্‌যাপন করা হবে।

শনিবার (২৯ মার্চ) রাত পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সহস্রাইল দায়রা শরীফের সমন্বয়কারী ও আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহিদুল হক।

জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১০টি গ্রামের আংশিক মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র রোজা পালন শুরু করেন। তাই অন্য এলাকার একদিন আগে ১০ গ্রামের লোকজন ঈদ উদ্‌যাপন করে থাকেন। এছাড়া আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা, ইছাপাশাসহ কিছু মানুষ একই সাথে এখানে ঈদের নামাজ আদায় করেন।

একদিন আগে যারা রোজা ও ঈদ উৎসব উদ্‌যাপন করেন তারা সবাই চট্টগ্রামের মির্জাখিল শরীফের মুরিদান। সহস্রাইল দায়রা শরিফ, রাখালতলি ও মাইটকুমরা মসজিদসহ তিনটি জামায়াতে ঈদের নামাজ আদায় করবেন। রোববার সকাল ৯টা থেকে শুরু হয়ে ১১টার মধ্যে পর্যায়ক্রমে জামায়াত শেষ হবে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments