Homeআজকের শীর্ষ সংবাদরোববার ঈদ পালন করবে মাদারীপুরের ২৫ গ্রামের মানুষ

রোববার ঈদ পালন করবে মাদারীপুরের ২৫ গ্রামের মানুষ

মাদারীপুর প্রতিনিধি: সৌদি আরবে চাঁদ দেখা গেছে। দীর্ঘ ২৯ দিন রোজা পালন শেষে আগামীকাল ঈদ উদযাপন করতে যাচ্ছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।

তাদের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করবেন মাদারীপুরের ২৫ গ্রামের মানুষ।

জেলার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুক গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সেখানে রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

জানা গেছে, প্রায় দেড়শ বছর আগে থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা।

এরই ধারাবাহিকতায় সৌদিতে চাঁদ দেখা সাপেক্ষে তাদের সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করেন মাদারীপুর সদর উপজেলার চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, কাতলা বাহেরচর, তাল্লুক, চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুর, দৌলতপুর, কালিকাপুর, হোসনাবাদ, রঘুরামপুর, আংগুলকাটা, হাজামবাড়ি, বাহেরচর, কেরানীরবাট, রমজানপুর, কয়ারিয়া, রামারপুল, সাহেবরামপুর, আন্ডারচর, খাসেরহাটসহ জেলার ২৫টি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা। মাদারীপুর জেলার সদর উপজেলার তাল্লুক গ্রামে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। সেই জামাতে শত শত মানুষ ঈদের নামাজ আদায় করেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments