Thursday, January 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদনাচ-গানসহ নানা আয়োজনে ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্স এবং বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির...

নাচ-গানসহ নানা আয়োজনে ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্স এবং বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির আয়োজনে ‘মাল্টি ফেইথ ঈদ ইভেন্ট’

লন্ডন অফিস:

নাচ-গানসহ নানা আয়োজনে ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্স এবং ইউএসডব্লিউ বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মাল্টি ফেইথ ঈদ ইভেন্ট’।

রোববার ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে দুপুর ১২ থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলে সন্ধ্যা পর্যন্ত। অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম ও বর্ণের বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি ইরফানুর রহমান ফাহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি দিলাবর এ হুসেইন, ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি এম এ আলিম, সহ-সভাপতি মুক্তার আহমেদ, মহাপরিচালক ইমতিয়াজ হুসেইন,পরিচালক কলি আহমেদ,পরিচালক শাহ শফী,পরিচালক এমডি আজিজ আহমেদ চৌধুরী, পরিচালক ইয়াহিয়া হাসান। আজকের ঈদ মেলার উদ্যোশ্য শিক্ষার্থীদ ও লকাল কমিউনিটিকে একত্রিত করা বলে জানান চেম্বারের চেয়ারম্যান এম এ আলিম।

ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডিরেক্টর জেনারেল, মুহাম্মদ ইমতিয়াজ হোসেন জানান-আমরা চাই, শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয়, নেতৃত্ব, ব্যবসা এবং সংস্কৃতিতেও সামনে এগিয়ে আসুক। ইউএসডব্লিউ স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট বলেন,অন্য ধর্ম-বর্ণের বন্ধুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করাই ছিল এই ইভেন্টের মূল উদ্দেশ্য।

ঈদের আনন্দের পাশাপাশি এই আয়োজন উঠে এসেছে একতার, সম্প্রীতির এবং আন্তর্জাতিকতার প্রতীক হিসেবে। ওয়েলসে বাংলাদেশিদের এগিয়ে চলা ও স্বপ্ন গড়ার পথে এমন উদ্যোগ দিচ্ছে নতুন প্রেরণা। সারি সারি করে অনেক ছোট ও বড় ব্যবসায়ীরাও স্টল সাজিয়ে বসেছিল। ব্যবসা প্রচারের এই সুযোগ পেয়ে তারাও আনন্দিত।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments