Homeআজকের শীর্ষ সংবাদপানি না দেওয়ায় মেক্সিকো ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

পানি না দেওয়ায় মেক্সিকো ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: চুক্তি অনুযায়ী নদীর পানি পাচ্ছে না যুক্তরাষ্ট্র। তাই মেক্সিকোর ওপর শুল্ক আরোপ ও নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রিও গ্রান্দে নামের নদীটি যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে কৃষিকাজের জন্য ওই নদীর পানি খুবই গুরুত্বপূর্ণ। মেক্সিকোর দাবি, খরার কারণে এ সমস্যা তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই নদীর পানিবণ্টন নিয়ে ১৯৪৪ সালে দুই দেশের মধ্যে চুক্তি হয়। যেখানে বলা হয়, প্রতি পাঁচ বছরে মেক্সিকো ওই নদীর ১ দশমিক ৭৫ মিলিয়ন একর ফুট পানি যুক্তরাষ্ট্রে সরবরাহ করবে। আগামী অক্টোবরে পাঁচ বছর শেষ হলেও এখন পর্যন্ত মাত্র ৩০ শতাংশ পানি সরবরাহ করতে পেরেছে মেক্সিকো।

একই চুক্তিতে কলোরাডো নদী থেকে মেক্সিকোতে বছরে ১ দশমিক ৫ মিলিয়ন একর ফুট পানি পাঠায় যুক্তরাষ্ট্র।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments