লন্ডন অফিস: সিলেটের অন্যতম সুনামধন্য ও বিশ্বস্ত হজ্জ এজেন্সি আল ইহসান ট্রেভেলসের উদ্যোগে লন্ডনে হজ্ব সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য থেকে আল ইহসান হজ্ব এজেন্সির মাধ্যমে যারা এ বছর হজ্জে যাচ্ছেন তাদেরকে নিয়ে গত সোমবার আল খায়ের কনফারেন্স হলে বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৮ পর্যন্ত সেমিনার অনুষ্টিত হয়।
এজেন্সির অন্যতম স্বত্তাধিকারী মাওলানা সহল আল রাজীর সভাপতিত্বেতে অনুষ্ঠিত সেমিনারে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বৃটেনের শীর্ষ আলেমে দ্বীন শায়খুল হাদীস আল্লামা আব্দুর রহমান মনোহরপুরী ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শায়খ আব্দুর রহমান মাদানী।
সেমিনারে আলেমগন বলেন, হজ্ব একটি গুরুত্বপূর্ণ ইবাদাত তাই হজ্জে যাবার পূর্বে হজ্জ পালন সম্পর্কে আমাদের প্রাথমিকভাবে হজ্জের ফারায়েজ, ওয়াজিবাত ও সুন্নাহ তরিকায় কিভাবে হজ্ব পালন করতে হয় তা জানা এবং শুনা খুবই জরুরী।

আর এ জন্য এধরণের সেমিনার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। তারা বলেন , আল ইহসান হজ্ব এজেন্সি বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন থেকে হজ্ব যাত্রীদের সেবা দিয়ে আসছে। আল ইহসান হজ্ব এজেন্সির নেতৃবৃন্দকে এ আয়োজনের জন্য ধন্যবাদ জানাই এবং সফলতা কামনা করি।
সভাপতির বক্তব্য মাওলানা সহল আর রাজী বলেন, দেশের পাশাপাশিল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিপুল সংখ্যক মুসলমান আমাদের হজ্ব এজেন্সির মাধ্যমে হজ্জ পালন করেন। হাজীগন আমাদের সেবা গ্রহণ করায় তাদেরকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে হজ্ব ইচ্ছুকগণ আমাদের সেবা গ্রহন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাপেইজ/এএসএম



