Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদসমন্বয়ের ঘাটতি না কাটলে নির্বাচন নিয়ে সংশয় কাটবে না

সমন্বয়ের ঘাটতি না কাটলে নির্বাচন নিয়ে সংশয় কাটবে না

নিজস্ব প্রতিবেদক: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকারের কার্যক্রমে সমন্বয় ও দৃঢ়তার ব্যাপক ঘাটতি দেখা যাচ্ছে। এই ঘাটতি দূর না হলে নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় আছে, তা কাটবে না।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে এবি পার্টিসহ সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মঞ্জু।

মঞ্জু বলেন, সম্প্রতি সরকারের কার্যক্রমে সমন্বয় ও দৃঢ়তার খুব অভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলা এবং চট্টগ্রামের ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় ও নিয়ন্ত্রণের ঘাটতি স্পষ্ট।

এটি যদি দূর না হয় এবং সরকারের নিয়ন্ত্রণ ও দৃঢ়তা যদি না বাড়ে, তাহলে নির্বাচন নিয়ে আমরা যে সংশয় দেখতে পাচ্ছি, তা কাটবে না।

তিনি আরও বলেন, পরপর কয়েকটি ঘটনা ঘটায় সরকারের কর্তৃত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছি, তিনি যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে নিয়ে আলাদাভাবে শীর্ষ থেকে মাঠপর্যায় পর্যন্ত একটি সমন্বিত বৈঠক করেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments