লন্ডন অফিস: বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে সিলেট জেলার ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে এর আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে নমিনেশন গ্রহণ সম্পন্ন হয়েছে।
নমিনেশন গ্রহণের শেষ দিন গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৮ ঘটিকায় দুইটি প্যানেল তাদের প্রার্থীদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনারদের কাছে দাখিল করেন।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হাফিজুর রহমান এবং কমিশনার মোঃ মুজিবুর রহমান ও মোঃ তাজুল ইসলাম উপস্থিত থেকে নমিনেশন গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষক আব্দুল কাদির এবং নির্বাচনের লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা আলী হোসেন।
নমিনেশন দাখিলের সময় প্রথমে নজরুল–মহিবুল–মুকিত প্যানেল ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরপর মাসুক–শুকুর–মারুফ প্যানেল ২৭ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন।অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান সভাপতি এমদাদ হোসেন টিপু, কোষাধক্ষ মিকাইল আহমেদ চৌধুরী, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা মণ্ডলী, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সদস্য। নমিনেশন গ্রহণ শেষে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হওয়ায় সদস্যদের মধ্যে উৎসাহ ও আশা উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউ গোলাপগঞ্জের সর্ববৃহৎ যুক্তরাজ্যের চ্যারিটি ভুক্ত সংগঠন, এ সংগঠন ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো। ইতিমধ্যে দুই হাজারের অধিক সদস্য নিয়ে মানব সেবায় কাজ করে যাচ্ছে।
বাংলাপেইজ/এএসএম



