Homeআজকের শীর্ষ সংবাদদুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা

দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আনসার-ভিডিপি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর উত্তরা সার্বজনীন মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে কথা বলেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন সবার অংশগ্রহণে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়, সে লক্ষ্যে আনসার-ভিডিপি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আনসার-ভিডিপি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে প্রতিহত করা হয়েছে। ভবিষ্যতেও এই তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments