Homeআজকের শীর্ষ সংবাদবাংলাদেশে কেউ সম্প্রদায় নন, সবাই নাগরিক

বাংলাদেশে কেউ সম্প্রদায় নন, সবাই নাগরিক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কেউ সম্প্রদায় নন, সবাই নাগরিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ঢাকেশ্বরী পূজামণ্ডপে পুণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়ে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমরা কেউ সম্প্রদায় নই, বাংলাদেশের সবাই সিটিজেন। এ দেশের সবাই যার যার, নিজ নিজ ধর্ম চর্চা স্বাধীনভাবে করবে। হয়ত কেউ একেক ধর্মের অবলম্বন করতে পারেন বা ধর্মাবলম্বী হতে পারেন। নিজেরা যেন কেউ সম্প্রদায় হিসেবে পরিচয় না দিই, সিটিজেন হিসেবে পরিচয় দিই।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি হচ্ছে– ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। সেই নিরাপত্তাটাই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, অতীতে আমরা দেখেছি, রাজনৈতিকভাবে বিভিন্ন কারণে গত ফ্যাসিবাদী শক্তি আপনাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে, ভোটের বাক্স হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে…। সেখান থেকে সবাইকে বেরিয়ে যেতে হবে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments