Wednesday, January 14, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশলন্ডনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মন্ত্রী ও মেয়রদের উপস্থিতিতে প্রাণবন্ত আলোচনা...

লন্ডনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মন্ত্রী ও মেয়রদের উপস্থিতিতে প্রাণবন্ত আলোচনা সভা

লন্ডন অফিস: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের ইনসাইন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবলীগের অন্যতম সহ-সভাপতি আফজাল হোসেন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, নইমুদ্দিন রিয়াজ, হরমুজ আলী, জাতীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তরুণ নেতা তারিফ আহমদ, সারব আলি, আ স ম মিসবাহ, অ্যাডভোকেট এম এ করিম, লুতফুর রহমান ছায়াদ, আলতাফুর রহমান মোজাহিদ। যুবলীগের পক্ষ থেকে বক্তৃব‍্য রাখেন সংগঠনের সহ-সভাপতি নাজমুল ইসলাম ও মন্তর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লিটন ও ফয়জুর রহমান ফয়েজ, মতব্বির হোসেন চুনু, সারজন খান, জোবায়ের আহমদ, মুসফিক জায়গীরদার, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, ফজলে রাব্বি স্বরণ, যুবলীগ নেতা মোহাম্মদ আলী আকবর, যুবলীগ নেতা মো কবির হোসেন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গঠনে প্রবাসী যুবলীগের ভূমিকা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments