Homeআজকের শীর্ষ সংবাদ৬০ মিনিটের ম্যাচসহ আরো অদ্ভুত শর্তে প্রিমিয়ার লিগ ফুটবলের সম্প্রচার

৬০ মিনিটের ম্যাচসহ আরো অদ্ভুত শর্তে প্রিমিয়ার লিগ ফুটবলের সম্প্রচার

ক্রীড়া ডেস্ক: বিশ্বে সবচেয়ে গোপনীয়তা আর কঠোরতা বজায় রেখে চলা দেশ বলা যায় উত্তর কোরিয়াকে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের কঠোর নির্দেশনা মানা হয় সেখানে।

বহির্বিশ্বের নেই কোনো প্রভাব, একেবারে যেন বিচ্ছিন্ন একটি দেশ। তবে ইতিহাস গড়া এক সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। আগামী কয়েক মাসের মধ্যে প্রথমবার দেশটিতে সম্প্রচার করা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল।

বিশ্বের জনপ্রিয় ফুটবল লিগটি উত্তর কোরিয়ার ভক্ত-সমর্থকরা দেখতে পারেন না। সেখানে প্রিমিয়ার লিগের সম্প্রচার নিষিদ্ধ। তবে আগামী কয়েক মাসের মধ্যে চিত্র পাল্টাচ্ছে। কঠোর সব শর্ত মেনে এই টুর্নামেন্ট সম্প্রচার করার অনুমতি দিয়েছেন কিম।

পাঁচটি শর্ত আরোপ করা হয়েছে ইংল্যান্ডের লিগ সম্প্রচারে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্রথম শর্ত খেলাগুলো সরাসরি সম্প্রচার করা যাবে না। হ্যাঁ, উত্তর কোরিয়ানরা ফুটবলারদের রোমাঞ্চকর অ্যাকশন সরাসরি দেখতে পাবেন না।

আরেকটি অদ্ভুত শর্ত- ৯০ মিনিটের ম্যাচ ব্যাপক কাটছাঁট ও সম্পাদনা করে মাত্র ৬০ মিনিটের করা হবে। শাসকগোষ্ঠীর দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ ও ‘অবাঞ্ছিত’ সকল দৃশ্য সরিয়ে ফেলা হবে।

পরবর্তী কড়াকড়ি রয়েছে, দক্ষিণ কোরিয়ান খেলোয়াড়দের দেখা যায় বা তাদের খেলার দৃশ্য পুরোপুরি মুছে লো হবে। মানে ব্রেন্টফোর্ডের কিম জি-সু ও উলভস তারকা হোয়াং হি-চ্যানের খেলা কোনোভাবে দেখা যাবে না।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments