Wednesday, January 14, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeসিলেট সংবাদসিলেট ইলেকট্রিক সাপ্লাই ইউনিটের হাসিনা বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিলেট ইলেকট্রিক সাপ্লাই ইউনিটের হাসিনা বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিলেট ব্যুরো: স্বৈরাচার মানবতা বিরোধী ও গণহত্যাকারী খুনি হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর শাখার ইলেকট্রিক সাপ্লাই ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।

রোববার (১৬ নভেম্বর) নগরীর ইলেকট্রিক সাপ্লাই থেকে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির দাবিতে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য রায়হান উদ্দিন রাজু’র পরিচালনায় ও ৫নং ওর্য়াড বিএনপির নির্বাচিত সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ সফি সাহেদ এর সভাপতিত্বে বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ১৭টি বছর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা, প্রশাসন দিয়ে হয়রানী, দলীয় ক্যাডারদের দিয়ে নির্যাতন, গুম, খুন সহ পরিবারের সদস্যদের উপর নির্যাচন করেছে। এমনকি ছাত্র-জনতার গণআন্দোলনে প্রশাসন ও দলীয় ক্যাডারদের দিয়ে নির্বিচারে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্র এবং নিরীহ মানুষদেরকে গুলি করে হত্যা করেছে এবং আহত করেছে।

স্বৈরাচার মানবতা বিরোধী ও গণহত্যাকারী খুনি হাসিনা পালিয়ে গিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তার দলীয় ক্যাডারদের দিয়ে দেশের বিভিন্ন স্থানে আগুন দিয়ে মানুষের জান-মালের ক্ষতি করছে। তারা বলেন, ইলেকট্রিক সাপ্লাই ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা ১৭টি বছর যেভাবে রাজপথে থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তেমনিভাবে এই আওয়ামী সন্ত্রাসীদের সকল ষড়যন্ত্র রাজপথে থেকে মোকাবেলা করবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শফি সাইদ সাহেদ , সিলেট মহানগর যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য রেজওয়ান আহমদ, সিলেট জেলা সেচ্ছাসেবক দলের সবেক আহবায়ক কমিটির সদস্য আব্দুস সামাদ ফাহিম, সিলেট মহানগর যুবদল সহ সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সাকি,যুগ্ম সাধারণ সম্পাদক উবায়ূুর রহমান সজিব, মহানগর যুবদল সিলেট,বিএনপি অন্যতম নেতা নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ , সিলেট মহানগর যুবদল নেতা আমির হোসেন হাজারী, লিটন আহমদ, রাজন আহমদ, রাফি আহমদ, সায়মন আহমদ, সুমন আহমদ, সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক রেজাউল হাসান মাসুম, সহ সাধারণ সম্পাদক কাওসার হোসেন খান, সহ সাধারণ সম্পাদক শাহরিয়ার মোর্শেদ খান শাকিল, সিলেট মহানগর যুবদল সহ সাংগঠনিক সম্পাদক সুমন মজুমদার, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, মাহবুব হোসেন মহানগর ছাত্রদল নেতা আবুল হাসনাত সাদ মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয় সম্পাদক মহানগর আরমান আহমেদ মুন্না, সহ-গ্রাম বিষয়ক সম্পাদক, মহানগর যুবদল সিলেট, সাদ্দাম হোসেন, সহ গ্রাম বিষয়ক সম্পাদক মহানগর যুবদল সিলেট, সুহেল আহমেদ, সহ-শিল্প বিষয়ক সম্পাদক মহানগর যুবদল, জুবায়ের আহমেদ রনি, সাবেক যুগ্ম আহবায়ক সিলেট সরকারি কলেজ ছাত্রদল, মিনহাজ হোসেন রনি মহানগর ছাত্রদল সিলেট,রাহাত আলম শুভন মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক, হৃদয় হাসান খোকন ৫ নং ওর্য়াড সদস্যসচিব স্বেচ্ছাসেবক দল,রিয়াদুল হাসান রুবেল মহানগর যুবদল নেতামাহফুজুর রহমান তামিম সহ সভাপতি সিলেট সরকারি কলেজ ছাত্রদল,আমান উদ্দিন আমান সদস্য সিলেট মহানগর ছাত্রদল, যুবদল নেতা আমিন আহমেদ, সুমন, রাহাত, বাকের, আমানসিলেট মহানগর যুবদল নেতা সাজন মহমুদ, সিলেট মহানগর শ্রমিক দল নেতা সুজন আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজিব, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম ফয়েজ, সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম স্বপন, সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ, ৫নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক নূরান আহমদ রুপায়েল, যুগ্ম আহবায়ক এমদাদুল হক জুলহাস, মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক জাবেদুর রহমান জাবেদ, সিলেট মহানগর যুবদল নেতা সাহেদ আহমদ, দক্ষিন সুরমা থানা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক আল আমিন আহমদ, ৩নং ওয়ার্ড যুবদল নেতা শুক্কুর আহমেদ, দক্ষিন সুরমা থানা ছাত্রদল নেতা শেখ রবিন, ৩নং তেতলি ইউনিয়ন ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি রুমেল আহমদ, ৩নং তেতলি ইউনিয়ন ছাত্রদল সহ-সভাপতি শাকির হোসেন বরাত প্রমুখ। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments