Homeআজকের শীর্ষ সংবাদদ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৮ জাপানি সৈনিকের দেহাবশেষ ফিরল নিজ দেশে

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৮ জাপানি সৈনিকের দেহাবশেষ ফিরল নিজ দেশে

আর্ন্তজাতিক ডেস্ক: চট্টগ্রাম ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নিহত ১৮ জন জাপানি সেনার দেহাবশেষ উত্তোলন ও জাপানে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাপান সরকারের মনোনীত ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল ১৭ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করে দেহাবশেষ উত্তোলন কার্য পরিচালনা করে।

পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা দেয় বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চল। খননকার্যের তত্ত্বাবধান ও নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা এবং খনন বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক।

দেহাবশেষ উত্তোলনের পর ২৮ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল নিহত জাপানি সৈনিকদের প্রতি যথাযোগ্য সামরিক মর্যাদা প্রদর্শন করে গার্ড অব অনার প্রদান করে। পরে দেহাবশেষগুলো জাপানে পাঠানো হয়।

আইএসপিআর আরও জানায়, এর আগে ২০২৪ সালে জাপানের অনুরোধে কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত আরও ২৩ জন জাপানি সৈনিকের দেহাবশেষ উত্তোলন ও প্রত্যাবাসন সম্পন্ন করা হয়েছিল।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments