Homeআজকের শীর্ষ সংবাদচ্যাম্পিয়ন মোহামেডানকে হারাল কিংস

চ্যাম্পিয়ন মোহামেডানকে হারাল কিংস

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। আজ (শুক্রবার) বাংলাদেশ লিগে তারা ০-২ গোলে বসুন্ধরা কিংসের কাছে হেরেছে। মৌসুমের প্রথম ম্যাচেও মোহামেডানকে হারায় কিংস।

ঘরোয়া ফুটবলে কিংস টানা পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। গত মৌসুমে তাদের সেই সাফল্যে ছেদ টানে। কিংস অ্যারেনায় কিংসকে হারিয়েছিল মোহামেডানই। কিংস পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হলেও মোহামেডানের বিপক্ষে পয়েন্ট পেতে তাদের অনেক ঘাম ঝরাতে হয়।

ঘরোয়া ফুটবলে মোহামেডান-কিংস লড়াই মানেই মাঠের বাইরে উত্তেজনা। গতকাল মোহামেডান কিংস অ্যারেনায় অনুশীলন করতে পারেনি। বাইলজে থাকার পরও অনুশীলনের সুযোগ না পাওয়ায় তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে।

আজ কিংস অ্যারেনায় স্বাগতিকরা দুই অর্ধে একটি করে গোল করে। ১৫ মিনিটে রাকিব হোসেনের গোলে লিড নেয়। মোহামেডান গোল পরিশোধের চেষ্টা করেছে।

দ্বিতীয়ার্ধে ইনজুরি সময়ে ব্রাজিলিয়ান ডরিয়েল্টনের গোলে কিংসের জয় সুনিশ্চিত হয়। এই জয়ে বসুন্ধরা ৬ ম্যাচে ১৬ পয়েন্টে টেবিলের শীর্ষে। মোহামেডান সমান ম্যাচে সাত পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে।

বাংলাপেইজ/এএসএস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments