Homeআজকের শীর্ষ সংবাদগৃহকর্মী নির্যাতন: বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেফতার

গৃহকর্মী নির্যাতন: বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রোববার রাতে রাজধানীর উত্তরা-৯ নম্বর সেক্টর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় বিমান বাংলাদেশের এমডিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, সাফিকুর রহমানের বাসায় একটি শিশু গৃহকর্মীর কাজ করে। ঐ গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে মারধর করে আসছিলেন তিনি। ঐ শিশুর পরিবার থানায় মামলা করলে পুলিশ গতকাল রাতে তাকে গ্রেফতার করে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments