Homeআজকের শীর্ষ সংবাদতারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

বাংলাপেইজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দি হওয়ার ২০তম বার্ষিকী আজ শনিবার (৭ মার্চ)।

২০০৭ সালের এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর মঈনুল রোডের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দিনটিকে ‘কারাবন্দি দিবস’ হিসেবে পালন করছে বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।

বিএনপি নেতাদের দাবি, সেই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর পৈশাচিক নির্যাতনে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। গুরুতর অসুস্থ অবস্থায় প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর, ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান এবং উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান।

১/১১ সরকারের ধারাবাহিকতায় পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলেও তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ জোরালো হয়। সে সময় তার বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করা হয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments