Saturday, April 11, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদদেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ এই সরকার আপনাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সর্বাত্মক চেষ্টা করবে।

সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সার্কিট হাউস মাঠে সুধী সমাবেশে ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দিনাজপুরকে কেন জানি সবসময় মনে হলেই নানি বাড়ির কথা মনে হয়। এই দিনাজপুর শহরের সঙ্গে আমার অনেক স্মৃতি আছে— বালুবাড়িতে নানিবাড়ি ছিল, তার আগে ঘাসিপাড়ায় ছিল। স্বাভাবিকভাবেই এই এলাকার প্রতি আমার একটি আলাদা টান রয়েছে।

তিনি বলেন, নির্বাচনের আগে দিনাজপুরে এসে আমি অনেকগুলো কথা বলেছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা যখন সরকার গঠন করতে সক্ষম হয়েছি, এক মাসের মতো সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি মানুষের কাছে দেওয়া ওয়াদাগুলোর কাজ শুরু করতে। আজকে দিনাজপুর জেলার কাহরল এলাকা থেকে আমরা খাল খনন কর্মসূচির কাজ শুরু করেছি।”

খাল খননের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অনেকগুলো বছর ধরে আমাদের নদী-নালা-খালগুলো ভরাট হয়ে গেছে। ফলে শুষ্ক মৌসুমে পানি থাকে না, আবার বর্ষায় উজান থেকে হঠাৎ পানি এলে তা ঘরবাড়ি, ফসল ও গবাদিপশুর ক্ষতি করে। আগামী পাঁচ বছরে আমরা প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছি, যাতে বর্ষার পানি ধরে রাখা যায় এবং কৃষিকাজে ব্যবহার করা যায়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments