Saturday, April 11, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদবিশ্বনাথে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন এমপি লুনা

বিশ্বনাথে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন এমপি লুনা

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন গ্রামের ওপর দিয়ে হঠাৎ বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড, গাছপালা ভাঙচুর, ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার রাতে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে অনেকের বাড়ি চালের টিন উপড়ে পড়েছে।

গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় খবর পেয়ে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা ক্ষতিগ্রস্থ কয়েকটি গ্রামে গিয়ে খোঁজখবর নেন ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জন্য সরকারি সহায়তার আশ্বাস দেন। এসময় এমপি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস প্রদান করেন।

এসময় সঙ্গে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, থানার একদল পুলিশ, বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments