Thursday, April 30, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদইউ.কে অলংকারী ইউনিয়ন ট্রাস্টের দোয়া ও ইফতার মাহফিল

ইউ.কে অলংকারী ইউনিয়ন ট্রাস্টের দোয়া ও ইফতার মাহফিল

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেট-২ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম. ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফেরত পাওয়ার দাবীতে সিলেটের বিশ্বনাথে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) ইউ.কে অলংকারী ইউনিয়ন ট্রাস্টের উদ্যোগে ইউনিয়নের বড় খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

ইউ.কে অলংকারী ইউনিয়ন ট্রাস্টের উপদেস্টা ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সদস্য পর্তুগাল প্রবাসী সুমন আহমদের পৃষ্ঠপোষকতায় এবং ট্রাস্টের চেয়ারম্যান হাজী রাহান আলী মনিরের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাব আলী মেম্বার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ প্রায় ১৬ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আমাদের প্রিয় নেতা এম. ইলিয়াস আলীর কোনো সন্ধান পাওয়া যায়নি। অন্যায়ের প্রতিবাদ করার তাকে গুম নাম কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি রাখা হয়েছে। গণতান্ত্রিক দেশে এমন একজন জনপ্রিয় সংসদ সদস্য ও রাজনৈতিক মহলের শীর্ষ একজন জননেতা এভাবে এতদিন ধরে ‘গুম থাকতে পারেন না।

এই দীর্ঘ প্রতীক্ষা তাঁর পরিবার এবং সিলেটবাসীর জন্য অসহনীয় হয়ে উঠেছে। পবিত্র মাহে রমজানের এই বরকতময় মাসে আমরা মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, যেন তাঁকে দ্রুত তাঁর পরিবার ও জনতার মাঝে ফিরিয়ে দেওয়া হয়।

ইউ.কে অলংকারী ইউনিয়ন ট্রাস্টের সদস্য ও বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানে সভাপতিত্বে এবং ট্রাস্টের সদস্য ও অলংকারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাছুম বিল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সমছু মিয়া, অলংকারী ইউনিয়ন যুবদলের সভাপতি মঈনুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ সুমন, সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, যুবদল নেতা সাদিক আহমদ, অলংকারী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নাজমুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন পনাউল্লা বাজার জামে মসজিদের ইমাম হাফিজ ছালেহ আহমদ। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউ.কে অলংকারী ইউনিয়ন ট্রাস্টের সদস্য খালেদ আহমদ, লিমন আহমদ, আজাদ মিয়া, সাহেদ আহমদ, সাইফুর রহমান, রাকিব আলী, কামরান আহমদ, নূরুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments