Saturday, April 11, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদআমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম

আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে (সংসদ) আসিনি। সংবিধান সংস্কারের জন্য এসেছি।

রোববার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, আমি অনেকক্ষণ ধরে আপনার দৃষ্টি আকর্ষণ করছিলাম। আমরা আশা করি যে, আপনি যখন ফ্লোর দেবেন, সেখানে কোনো বৈষম্য করবেন না।

‘আজ বিরোধীদলীয় নেতা মূলতবি প্রস্তাব পেশ করেছেন। সে অনুযায়ী আপনার রুলিংও হয়েছে। সে বিষয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বক্তব্য ব্যাখ্যা করেছেন। সংক্ষিপ্ত সময় হলেও তো আমাদেরও কথা বলার সুযোগ দেওয়া উচিত।’

তিনি আরও বলেন, এখানে আমাদের কারও ভুলে যাওয়ার কথা নয় যে দুটি নির্বাচনের মাধ্যমে আমরা আজ এই জায়গায় এসেছি। একটি গণভোট এবং একটি জাতীয় সংসদ নির্বাচন। এই গণভোটের ভিত্তি হচ্ছে যে আদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ।

নাহিদ ইসলাম বলেন, আমাদের যে গণভোট হয়েছে, গণরায় হয়েছে, গণভোটের আদেশ ছিল, সে আদেশকে অমান্য করা হচ্ছে। সে আদেশকে অসাংবিধানিক বলারও চেষ্টা করা হয়েছে। যার ভিত্তিতে আমরা এখানে এসেছি।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments