Saturday, April 11, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদযেসব দেশ হরমুজ দিয়ে তেল আনে তাদেরই দায়িত্ব নিতে বললেন ট্রাম্প

যেসব দেশ হরমুজ দিয়ে তেল আনে তাদেরই দায়িত্ব নিতে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ভাষণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কথাও উঠে এসেছে।

ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখান দিয়ে কোনো তেল আনে না, ভবিষ্যতেও আনবে না। ফলে যেসব দেশ হরমুজ দিয়ে তেল আনে তাদেরই দায়িত্ব নিতে বলেছেন তিনি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছেন, “হরমুজ দিয়ে যুক্তরাষ্ট্র কোনো তেল আনে না এবং ভবিষ্যতেও আনবে না। আমাদের এটির প্রয়োজন নেই… বিশ্বের যেসব দেশ হরমুজ দিয়ে তেল পায় তাদেরই অবশ্যই এই প্রণালির দায়িত্ব নিতে হবে। তাদের এই প্রণালিকে সযত্নে রক্ষা করতে হবে। তাদের এটি আকড়ে ধরে সযত্নে রাখতে হবে।”

যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর এমনিতেই হরমুজ খুলে যাবে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। কারণ ইরানকে এখান দিয়ে তেল আনতে হবে, যেহেতু তাদের দেশকে পুনর্গঠন করতে হবে। আর হরমুজ খুললে জ্বালানির দামও কমে যাবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “যখন এই সংঘাত বন্ধ হবে। হরমুজ প্রণালি এমনিতেই খুলে যাবে। এটি এমনিতেই খুলবে। তারা (ইরান) এখান দিয়ে তেল বিক্রি করতে চাইবে, কারণ তাদের দেশকে পুনর্গঠনের চেষ্টা করতে হবে। যুদ্ধ শেষ হলে জ্বালানির সরবরাহ বাড়বে এবং গ্যাসের দাম দ্রুত সময়ে কমে যাবে। শেয়ারের দাম দ্রুত উপরে উঠবে।”

এদিকে ট্রাম্প তার ভাষণে হুমকি দিয়েছেন, আগামী দুই সপ্তাহ ইরানে তারা ব্যাপক হামলা চালাবেন। আর এই সময়ের মধ্যে ইরানকে তাদের সঙ্গে চুক্তি করতে হবে। নয়ত ইরানের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments