Homeলন্ডন সংবাদকনসারভেটিভ পার্টির সাউথহল ইলিং শাখারবাংলাদেশী ১৪ জন প্রার্থীসহ কনজারভেটিভ কাউন্সিলর আনষ্ঠানিক প্রচারনার...

কনসারভেটিভ পার্টির সাউথহল ইলিং শাখারবাংলাদেশী ১৪ জন প্রার্থীসহ কনজারভেটিভ কাউন্সিলর আনষ্ঠানিক প্রচারনার শুভসূচনা

লন্ডন অফিস: যুক্তরাজ্যের আসন্ন স্থানীয় সরকার নির্বাচন তথা সিটি কাউন্সিল নির্বাচনের আনুষ্টানিক ভাবে প্রচারণার কার্যক্রম শুরু হলো লন্ডন বারা অফ ইলিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সাউথ হলে। রবিবার দুপুরে কনসারভেটিভ পার্টির সাউথহল ইলিং শাখার আয়োজনে সাউথহল টাউন হলের সামনে প্রার্থী পরিচিতি ও আনুষ্টানিক প্রচারনার শুভসুচনা করা হয়।

বাংলাদেশী ১৪ জন প্রার্থীসহ কনজারভেটিভ কাউন্সিলর প্রার্থীদের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলিং কনজারভেটিভ চেয়ারম্যান ফাবিও কনট্রি , ইলিং সাউথহল কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারম্যান মাহফুজ আহমেদ, কাউন্সিলর জুলিয়ান গালান্ট,কাউন্সিলর সীমা কুমার, অক্সফোর্ডের বাংলাদেশী কাউন্সিলর আব্দুল মুবিন ও অন্যান্য কমিউনিটির প্রার্থী সহ মোট ২৬ জন ক্যান্ডিডেট। এর মধ্যে ১৪ জনই বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী।

বাংলাদেশী প্রার্থীরা হলেন- শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া (সাউথহল ব্রডওয়ে ), ফিরোজ হায়াৎ খান ও মোঃ তোতা মিয়া (সাউথহল ওয়েস্ট ওয়ার্ড ) , বাবুল সরকার, মাঈন উদ্দিন মঈন, দুলু খান (ডোরমার্স ওয়েলস্ ওয়ার্ড), জসিম উদ্দিন মির্জা, খন্দকার আব্দুর রহমান, বাংলাদেশী কনজারভেটিভ নেত্রী ও কেন্ডিডেট সাবিকুন নাহার (সাউথহল গ্রীন), রফিক ইসলাম, আবুল কালাম আজাদ সরকার, নজরুল ইসলাম (লেডি মার্গারেট ওয়ার্ড),
এবং আমিনুর রহমান (অনি) নরউড গ্রীন থেকে প্রার্থীতা করছেন।

প্রার্থীতা শুভ সূচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের মেম্বার আব্দুর রব এবং ইসলাম ভাই সহ সাউথহল বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইলিং সাউথহলের কনজারভেটিভ পার্টির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত: আগামী ৭ মে যুক্তরাজ‍্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভ, লেবার, গ্রীন, লিবডেমসহ একাধিক দল থেকে মেয়র-কাউন্সিলার ও স্বতন্ত্রপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments