Thursday, May 7, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদহরমুজে ফ্রান্সের বাণিজ্যিক জাহাজে হামলা, কয়েক নাবিক আহত

হরমুজে ফ্রান্সের বাণিজ্যিক জাহাজে হামলা, কয়েক নাবিক আহত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে ফ্রান্সের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

ফরাসি শিপিং কোম্পানি সিএমএ সিজিএম জানিয়েছে, হরমুজ অতিক্রম করার সময় স্যান অ্যান্টোনিও লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে কয়েকজন নাবিক আহত হয়েছে এবং জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

কোম্পানির মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে মঙ্গলবার ( ৫ মে) সংঘটিত এই ঘটনা গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে।

চলমান সংঘাতে এরই মধ্যে শত শত জাহাজ আটকে পড়েছে এবং বৈশ্বিক তেল বাণিজ্যের প্রায় ২০ শতাংশ কার্যত স্থবির হয়ে পড়েছে। তবে হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি।

ফ্রান্স সরকারের মুখপাত্র মাউদ ব্রিজিওন বলেন, এই হামলায় ফ্রান্স সরাসরি লক্ষ্যবস্তু ছিল না।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার অগ্রগতির কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে পরিচালিত সামরিক অভিযানে সাময়িক বিরতি দেওয়া হবে।

ফরাসি শিপিং কোম্পানি সিএমএ সিজিএম আরও জানায়, আহত নাবিকদের সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ঘটনার বিস্তারিত বিষয়ে তারা আর কিছু জানায়নি।

এর আগে গত মাসেও একই প্রণালিতে তাদের একটি জাহাজ সতর্কতামূলক গুলির মুখে পড়েছিল যদিও তখন কেউ আহত হয়নি। প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাত শুরুর সময় উপসাগরে তাদের ১৪টি জাহাজ আটকা পড়েছিল।

অন্যদিকে, একই সময়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ইরাকি কুর্দিস্তানের একটি এলাকায় ড্রোন হামলা চালায় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments