Homeবাংলাদেশপার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ

পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ

নিজস্ব প্রতিবেদক: পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটি গরু ও দুটি ছাগল কোরবানি করে পার্বতীপুরের দেউল এলাকার কাশিপুকুর, মুখধোয়া, গরুরডাঙ্গা, হাতিরাম-১ ও হাতিরাম-২ আবাসন প্রকল্পের ১৪০টি পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও নিম্নআয়ের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। প্রত্যেক পরিবারের হাতে ১ কেজি করে কোরবানির মাংস তুলে দেওয়া হয়।

মাংস বিতরণ কার্যক্রমে পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দারা সংগঠনটির মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments