প্রথমে দুর্গাপূজা এরপর সাপ্তাহিক ছুটি তারপর ঈদে মিলাদুন্নবী ছুটি। এই নিয়ে পাঁচদিনের ছুটির পাচ্ছে দেশের সব চাকরীজীবিরা।
বুধবার (৫ অক্টোবর) বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এই উপলক্ষে বন্ধ রয়েছে ব্যাংক, পুঁজিবাজারসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) একদিন ছুটি নিলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রোববার ঈদে মিলাদুন্নবীর ছুটি। অর্থাৎ টানা পাঁচদিনের ছুটি। আর এ ছুটির ফাঁদে পড়েছে দেশ। রাজধানী ঢাকা প্রায়ই ফাঁকা, নেই যানজটও।
বাংলাপেইজ/এএসএম



