বিশ্বনাথ প্রতিনিধি:: প্রেমের টানে ফুটফুটে দুই শিশু সন্তান ও স্বামীর সংসার ত্যাগ করে দিনাজপুর থেকে দুই সন্তানের জননী চলে গেলেন সিলেটের বিশ্বনাথে। ওই দুই সন্তানের জননী দিনাজপুর জেলার হাকিমপুর থানার বড়শাল পুকুরিয়া গ্রামের গার্মেন্টসকর্মী মহসিন আলীর স্ত্রী মেরিনা ইয়াসমিন (২৬)। তিন চারদিন পূর্বে প্রেমের টানে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে জসিম উদ্দিন (১৯) এর কাছে চলে যায়। খবর পেয়ে সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মেরিনা ইয়াসমিনের স্বামী মহসিন আলী দুই শিশু সন্তান নিয়ে বিশ্বনাথ থানায় হাজির হয়ে অভিযোগ করলে প্রেমিক জসিম উদ্দিন ও মেরিনা ইয়াসমিনকে থানায় নেয়া হয়। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে দু’জনকে সিলেট কোর্টে প্রেরণ করেছে পুলিশ।
তদন্তকারি কর্মকর্তা এসআই জাকির হোসেন বলেন মোবাইলে টিকটকের মাধ্যমে দু’জনের পরিচয়ের মাধ্যমে প্রেমের সূত্রপাত হয়। আর এই প্রেমের টানে দুই সন্তান ও স্বামীর সংসার ছেড়ে চলে আসেমেরিনা ইয়াসমিন।



