Friday, May 1, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে সহস্রাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। এ সময় নিহতদের পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান তিনি।

শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, তুরস্ক ও সিরিয়ার এই বিপদের সময় বাংলাদেশের সরকার ও জনগণ তাদের পাশে আছে।

এ সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। একই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, সোমবার স্থানীয় সময় সকালে তুরস্ক ও সিরিয়ার সীমান্তে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে এখন পর্যন্ত নিহতের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে প্রায় ২৭০০জন।

এখনও উদ্ধার অভিযান চলছে।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments