ঢাকায় ধানমন্ডি কনভেনশন হলে ৬ ও ৭ ই ফেব্রুয়ারী দু’দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘নক্ষত্র নারী’ ফাল্গুন মেলা। এ মেলায় ৪৫টি স্টলে অংশগ্রহণ করেন মোট ৬১ জন উদ্দোক্তা। এছাড়াও মেলার প্রধান আকর্ষন ছিল ফ্যাশন শো। ফ্যাশন শোতে উদ্যোক্তরা নিজেরাই হয়েছেন নিজেদের পণ্যের মডেল।
নক্ষত্র নারী সংগঠনের সভাপতি শাহনাজ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য, এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউকম লিমিটেডের পরিচালক ও সাবেক সচিব মোঃ কামাল উদ্দিন, সেভরি ও স্বাদ ফুডের স্বত্বাধিকারী লিটন আকন্দ, ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার এডলফ খানসহ স্পন্সর প্রতিষ্টানের প্রতিনিধিবৃন্দ।
উক্ত মেলায় ৩ জন উদ্যোক্তাকে ৩ ক্যাটাগরিতে সেরা নক্ষত্র নির্বাচিত করে নগদ ১৫ হাজার টাকা করে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও সেরা ১২ জন নারীকে পুরস্কার দেওয়া হয়। নির্বাচিত এসব উদ্যোক্তাদের পুরস্কার ও নগদ অর্থ তুলে দেন মেলার প্রধান অতিথি মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু।
নক্ষত্র নারী সংগঠনের সভাপতি শাহনাজ ইসলাম বলেন, ‘অনুষ্ঠানে নিজ হাতে তৈরী বিভিন্ন দেশীয় পন্য প্রদর্শন করেন দেশের শীর্ষ নারী উদ্যোক্তারা। এই মেলার আইডিয়াটা ছিলো ইউনিক। আমি এই কন্সেপ্টে প্রতি বছর এরকম মেলার ধারাবাহিকতা বজায় রাখতে চাই। পাশাপাশি নারী উদ্যোক্তাদের উন্নয়ে এভাবে কাজ করে যাবো এবং সবসময় পাশে থাকবো’।
নক্ষত্র নারী আয়োজিত এ মেলার সার্বিক সহযোগিতায় ছিলো সেভরি এন্ড স্বাদ ফুড, কিউকম লিমিটেড ও গোল্ডমার্ক।
বাংলাপেইজ/এএসএম



