নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে আরও ৩৮৯ জন ডেভিলসহ মোট ১ হাজার ১৪০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত একদিনে অপারেশন ডেভিল হান্টে ৩৮৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ৭৫১ জনসহ মোট ১ হাজার ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে একটি দেশীয় পাইপ গান ও একটি দেশীয় তৈরি কুড়াল জব্দ করা হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ঘটে। এর প্রতিবাদে পরদিন গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরবর্তীতে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।
বাংলাপেইজ/এএসএম



