লন্ডন অফিস: বিপুল সংখ্যক ট্রাস্টিদের উপস্থিতিতে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকের আসন্ন নির্বাচনকে সামনে রেখে আনারস গ্রুপের প্যানেল ঘোষণা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের আল খায়ের ফাউন্ডেশন হলে সভায় সভাপতিত্ব করেন প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহাজ্ব কবির উদ্দিন। সমিতির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মসনুর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এম এ গফুর, অধ্যাপক মাসুদ আহমদ, নুরুল হক নূর আলী নেসার আলী সমসু, সৈয়দ তাজির উদ্দিন মান্নার, হারুনুর রশিদ, মিজানুর রহমান মীরু, আজাদুর রহমান আজাদ, সাইফুর রহমান, শামীম উদ্দিন, শেখ আব্দুস সালাম, সিরাজুল ইসলাম তসলু, কাউন্সিলার উসমান গনি, আবু বক্কর সিদ্দিক , আব্দুল হাই, সারজন খান প্রমুখ।
ব্যাপক আলোচনা শেষে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীদের নাম ঘোষনা করে ১৫ সদস্যের বাচাই কমিটির সদস্যরা।আগামী নির্বাচনে শাহ মুনিমকে সভাপতি, ইশতিয়াক হোসেন দুদুকে সাধারণ সম্পাদক এবং সাবুল আহমদকে ট্রেজারার মনোনীত করে ট্রাস্টের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২১ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়।

এদিকে, বৃটেন সবচেয়ে পুরাতন এবং বৃহৎ সংগঠন হচ্ছে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকে। সংগঠনের আনারশ প্যানেল ছাডাও আরেকটি প্যানেল রয়েছে সানফ্লাওয়ার মার্কা। প্রতি নির্বাচনে এদুটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করে। তবে এখনও সানফ্লাওয়ার প্যানেল ঘোষনা করা হয়নী।
বাংলাপেইজ/এএসএম



