Homeসিলেট সংবাদসুনামগঞ্জে বন্যার্তদের পাশে দিনব্যাপীত্রাণ বিতরণে সাবেক সাংসদ তুহিন

সুনামগঞ্জে বন্যার্তদের পাশে দিনব্যাপী
ত্রাণ বিতরণে সাবেক সাংসদ তুহিন

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জে বর্তমান সৃষ্ট বন্যায় জেলার দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজার, নতুন পাড়া, বাংলাবাজার উত্তর পার, হাতলাচূড়া, নতুন মির্জাপুরসহ বিভিন্ন গ্রামের ৩০০ শত পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়। বুধবার (৩ জুলাই) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বিভিন্ন গ্রামের হাওর এলাকায় বন্যার্থদের মাঝ নৌকার মাধ্যমে ত্রাণ বিতরণে এগিয়ে আসেন ঢাকা উত্তর মহানগর যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক সংসদ সালমা আক্তার তুহিন।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, আকদ্দুছ আলী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঞ্জির আলম, ঢাকা উত্তর মহানগর যুব মহিলা লীগের সহসভাপতি আলেয়া খাতুন ডলি, সাধারণ সম্পাদক শুভ হালদার, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক লিমা আক্তার, দারুছ সালাম থানা যুব মহিলা লীগের সভাপতি আয়েশা আক্তার নীলা, সহসভাপতি সুপ্তি, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুবলীগ নেতা ইছতেয়াক খান, ছাত্রলীগ নেতা অসিম তালুকদার নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ত্রান বিতরণ করার সময় সালমা আক্তার তুহিন বলেন, আমরা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মানুষ হিসাবে মানুষের পাশে দাড়িয়েছি, মানব সেবাই মানুষের কাজ। শেখ হাসিনার নেতৃত্বে আমরা জনগণের পাশে দাড়িয়েছি। তিনি আরো বলেন, গণমানুষকে সহায়তা দিতে আমরা সুনামগঞ্জ এসেছি। আজ আমরা বন্যায় কবলিত ৩০০ পরিবারের মাঝে খাদ্য বিতরন করেছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments