Friday, May 1, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorizedবিশ্বনাথ উপজেলা আ.লীগের সভাপতি পংকিখান দাফন সম্পন্ন : জানাজায় মানুষের ঢল

বিশ্বনাথ উপজেলা আ.লীগের সভাপতি পংকি
খান দাফন সম্পন্ন : জানাজায় মানুষের ঢল

বিশ্বনাথ প্রতিনিধি:: শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, আল-হেরা শপিং সিটির চেয়ারম্যান এবং বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব পংকি খান (৮০)। রোববার (১২ জুন) বেলা আড়াইটায় বিশ্বনাথ পৌর শহরের আলিয়া মাদরাসা মাঠে প্রথম জানাজার নামাজে সর্বস্তরের মানুষের ঢল নামে। রাজনৈতিক নেতাকর্মী ও সামাজিক ব্যক্তিবর্গ ছাড়াও দূর -দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগ দেন এই জানাজায়। অনেকে এসেছেন উপজেলাবাসীর অভিভাবক এই মানুষটিকে শেষবারের মতো এক নজর দেখতে। এরপর বিকেল ৩টায় তাঁর বাড়ি জাহারগাঁও জামে মসজিদে ২য় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। এরআগে মরদেহে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সিলেট জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
জানাজা পূর্ববর্তি শোকসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আশফাক আহমদ চেয়ারম্যান, শাহ মোশাহিদ আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনস, পংকি খানের বড়ছেলে যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান খানসহ বিশিষ্টজনেরা।
এদিকে, পংকি খানের মৃত্যুতে গোঠা উপজেলায় নেমে এসে শোকের ছায়া। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বনাথ বাজারের ব্যবসা প্রতিষ্ঠানগুলো অর্ধদিবস বন্ধ রাখা হয়। পৌর শহরের সর্ববৃহৎ শপিংমল আল-হেরা শপিংসিটি তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া উপজেলা আওয়ামী লীগের তিনদিনের শোক কর্মসূচীর ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য, শনিবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট মাউন্ড এডোরা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় পংকি খান মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার জাহারগাও গ্রামের মৃত হাছন খানের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রায় ১০/১২দিন পূর্বে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি সিলেট মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি হন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments