Homeবাংলাদেশতিনজনকে চাপা দেওয়া সেই ট্রাকচালক গ্রেপ্তার

তিনজনকে চাপা দেওয়া সেই ট্রাকচালক গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কে স্বামী-স্ত্রী ও তাদের মেয়েকে চাপা দেওয়া ট্রাকের চালক রাজু আহমেদ শিপনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৮ জুলাই) রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, ১৬ জুলাই দুপুরে উপজেলার রাইমনি গ্রামের জাহাঙ্গীর আলম মেয়ে সানজিদাকে (৬) সঙ্গে নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রী রত্নার আল্ট্রাসনোগ্রাফি করাতে ত্রিশালে যান।

পৌর শহরের খান ডায়াগনোস্টিক সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম, রত্না বেগম নিহত হন ও রত্না বেগমের পেট ফেটে শিশুটির জন্ম হয়।

পরে আহত শিশু সানজিদা ও নবজাতককে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষণা করেন। নবজাতককে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

এএসপি আ ন ম ইমরান খান জানান, মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে এ বিষয়ে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments