Saturday, May 2, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশজিএম কাদেরের চুরি হওয়া আইফোন তিন বার বিক্রি

জিএম কাদেরের চুরি হওয়া আইফোন তিন বার বিক্রি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের ছিনতাই হওয়া আইফোন ১২ প্রো ম্যাক্স প্রথমে ১৮ হাজার, এরপর ২০ হাজার এবং সবশেষ মোবাইলটি ২২ হাজার টাকায় মোট তিনবার বিক্রি হয় বলে জানিয়েছে পুলিশ।

সাত দিনের মধ্যেই মোবাইলটি উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতারও করা হয়েছে বলে জানায় পুলিশ।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে ফোনটি উদ্ধার করতে সক্ষম হয় বিমানবন্দর থানা পুলিশ।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন বলেন, গত ৩১ আগস্ট রাতে রাজধানীর বিমানবন্দর এলাকায় গাড়ির জানালা খুলে হাতে মোবাইল নিয়ে কাজ করছিলেন জিএম কাদের। এ সময় হঠাৎ এক ছিনতাইকারী তার মোবাইল ফোনটি ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে যায়। জিএম কাদেরের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় টানা ৭ দিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। সবশেষ বুধবার রাতে মোবাইলটি উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments