ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথকে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাকিংহাম প্যালেস।
তারা জানিয়েছে, ডাক্তাররা রানীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করার পরে এ সিদ্ধান্ত নেয়া হযেছে।
বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ সকালে আরও মূল্যায়নের পর, রানীর ডাক্তাররা তার স্বাস্থ্যের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।’ সেখানে আরও বলা হয়েছে, ‘রানী বালমোরালেই বিশ্রামে থাকবেন।’ রানীর ছেলে প্রিন্স চার্লসও বালমোরাল ভ্রমণ করেছেন। কর্নওয়ালের ডাচেসও সেখানে গিয়েছেন এবং ডিউক অফ কেমব্রিজেরও সেখানে যাচ্ছেন বলে জানানো হয়েছে।



