Saturday, May 2, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeসিলেট সংবাদবিশ্বনাথ পৌর নির্বাচন : গণসংযোগে সময় দিচ্ছেন মেয়র প্রার্থী শামীম

বিশ্বনাথ পৌর নির্বাচন : গণসংযোগে সময় দিচ্ছেন মেয়র প্রার্থী শামীম

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথ পৌর নির্বাচন আগামী ২ নভেম্বর। নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য মেয়র প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছেন। ইতিমধ্যে আ.লীগের নৌকা প্রতীকের মনোনয়ন চেয়েছেন উপজেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক ও বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদসহ ১০ প্রার্থী। সকল প্রার্থী নৌকা মনোনয়নের জন্য জোড়ালো লবিং চালিয়ে গেলেও নৌকার মনোনয়ন চাওয়া শামীম আহমদ কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা অনুযায়ী পৌর এলাকায় গণসংযোগে ব্যস্ত রয়েছেন। সোমবার (৩ নভেম্বর) পৌর শহরের নতুন ও পুরান বাজারে তিনি ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন। গণসংযোগের সময় ব্যবসায়ী নেতারাও তার সাথে উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ১ অক্টোবর ঢাকার ধানমন্ডীস্থ আ.লীগের কেন্দ্রিয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন শামীম আহমদ। এরআগে গত ২৪শে সেপ্টেম্বর বিশ্বনাথ উপজেলা আ.লীগের উদ্যোগে বর্ধিত সভায় সিভি জমা দেন তিনি।
গণসংযোগকালে মেয়র প্রার্থী শামীম আহমদ নৌকা প্রতীক পাওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, মনোনয়ন জমা দিয়েছি। কেন্দ্রীয় নেতারা আমাকে নির্দেশ দিয়েছেন এলাকায় ভোটারদের কাছে জনসম্মতি গড়ে তোলার জন্য।
উল্লেখ্য, নৌকা প্রতীকের জন্য মনোনয়ন জমা দিয়েছেন ১০ প্রার্থী। এরা হলেন, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সহ-সভাপতি আখদ্দুস আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, পৌর আ.লীগের আহ্বায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, ডরসেট আ.লীগের সভাপতি আব্দুর রোশন চেরাগ আলী, যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী মজনু। ১০ প্রার্থীর মধ্যে কে নৌকার মনোনয়ন পাচ্ছেন তা ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার দলীয় মনোনয়ন বোর্ডের সভায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments