বলিউডের নোরা ফাতেহিকে ঢাকা থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এমনটাই জানিয়েছেন মিরর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাজাহান ভূঁইয়া সাজু। পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সে বার্তায়।
গত সেপ্টেম্বরে ঢাকায় আসার কথা ছিলো নোরার।
এ জন্য বাংলাদেশের মিরর গ্রুপ থেকে ১৫ লাখ রুপি অ্যাডভান্স নিয়েছিলেন তিনি। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় নোরা আসতে পারেননি।
পরে সেই অ্যাডভান্স (১৫ লাখ রুপি) ফেরত দেয়ার ব্যাপারে যোগাযোগ করা হলেও নোরার তরফ থেকে কোনো জবাব আসেনি। এজন্য তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হলো।
রবিবার (৯ অক্টোবর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম রাসেলের মাধ্যমে ইমেইলে প্রেরিত নোটিশের কারণ দুটি। একটি অ্যাডভান্স নেওয়া টাকা ফেরত চাওয়া। টাকা ফেরত না দিলে ঢাকার অন্য কোনো ইভেন্টে অংশ না নেওয়ার অনুরোধ।
বাংলাপেইজ/এএসএম



