Sunday, May 3, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশবিশ্ব ইজতেমা কবে শুরু, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ব ইজতেমা কবে শুরু, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী বছরের জানুয়ারিতে গাজীপুরের টঙ্গীতে দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ১৩ থেকে ১৫ জানুয়ারি প্রথম ধাপে ও ২০ থেকে ২২ জানুয়ারি দ্বিতীয় ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে টঙ্গীর বিশাল ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।

তবে ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে।

তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদের একটি বক্তব্যকে কেন্দ্র করে ২০১৮ সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হওয়ায় এরপর থেকে দুই পক্ষে দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments