Homeবাংলাদেশবৈশ্বিক দুর্ভিক্ষ: বিশ্বব্যাংকের ১৭০ বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা

বৈশ্বিক দুর্ভিক্ষ: বিশ্বব্যাংকের ১৭০ বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা

আগামী ২০২৩ সালের জন্য বিশ্বকে খাদ্য, জ্বালানি তেলসহ মহামন্দার বিষয়ে সতর্ক করছে বিশ্বব্যাংক।

এবার এ মহামন্দা ঠেকাতে ও দুর্ভিক্ষ কাটাতে ১৭০ বিলিয়ন ডলারের তহবিল গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক এ সংস্থাটি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সম্মেলনের পঞ্চমদিনে স্থানীয় সময় শুক্রবার (১৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির প্রধান কার্যালয়ে এ তথ্য জানান বিশ্বব্যাংক প্রধান ও আইএমএফ এমডি।

বিশ্বব্যাংক জানায়, বৈশ্বিক মন্দার কবলে পড়লে বিশ্বের ৩৫ কোটি মানুষ খাদ্য সংকটে পড়বে।

তবে, বিশ্বমন্দার আগেই বর্তমানে বিশ্বে ৪৮টি দেশের প্রায় চার কোটি মানুষ চরম খাদ্যসংকটে রয়েছে।

বিশেষ করে, কোস্টারিকা, বসনিয়া ও রুয়ান্ডার অবস্থা সবচেয়ে খারাপ।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments