Homeখেলাবিশ্বকাপ দল বাদ সাব্বির-সাইফউদ্দিন, প্রবেশ করলেন সৌম্য-শরিফুল

বিশ্বকাপ দল বাদ সাব্বির-সাইফউদ্দিন, প্রবেশ করলেন সৌম্য-শরিফুল

শেষ মুহূর্তে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জোড়া পরিবর্তন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কপাল পড়ল হার্ডহিটিং ব্যাটার সাব্বির রহমান ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। তার পরিবর্তে দলে স্থান পেয়েছেন টপঅর্ডার ব্যাটার সৌম্য সরকার ও পেসার শরিফুল ইসলাম।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এর আগে জোড়া পরির্বতনের বিষয়ে গুঞ্জন শোনা গিয়েছিল।

সর্বেশেষ সিরিজে সাব্বিরের টানা ব্যর্থতা আর ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে সাইফউদ্দিনের গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ড্রপ আর লাগামহীন বোলিংয়ের পর আন্দাজ করাই যাচ্ছিল বিশ্বকাপে থাকতে পারবেন না তারা।

সৌম্য সরকার গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়েছিলেন। দীর্ঘ প্রায় এক বছর পর তিনি দলে ফেরেন, নিউজিল্যান্ডে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে দিয়ে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments