Homeআন্তর্জাতিকশিক্ষিকার প্রেমের বিচ্ছেদের অবসাদে মৃত্যু ঘটল ছাত্রের

শিক্ষিকার প্রেমের বিচ্ছেদের অবসাদে মৃত্যু ঘটল ছাত্রের

ভারতের তামিলনাড়ুতে ছাত্রের আত্মহত্যার ঘটনায় গ্রেফতার হয়েছেন এক স্কুলের শিক্ষিকা। অভিযোগ রয়েছে, ওই ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শিক্ষিকার।

যার কারণে সম্পর্ক শেষ করে দেওয়ার ১৭ বছরের বয়সে ওই কিশোর শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলেছে , অভিযুক্ত ওই শিক্ষিকা তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের কাছে অম্বত্তুর এলাকার একটি সরকারি স্কুলে কর্মরত। মৃত ওই ছাত্র দশম শ্রেণিতে পড়ার সময় থেকে ওই শিক্ষিকার কাছে পড়তে যেত। সেসময় প্রায়শই সে ওই শিক্ষিকার বাড়িতে যেত।

কিন্তু দ্বাদশ শ্রেণির পরীক্ষার পরই সম্প্রতি আত্মহত্যা করে ওই ছাত্র। এরপর ওই ছাত্রের মা অভিযোগ করেন, তার ছেলের মৃত্যু পেছনে অন্য কোনো কারণ রয়েছে। এরপর তদন্তে নেমে ওই ছাত্রের মোবাইলে শিক্ষিকার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থার বেশ কিছু ছবি খুঁজে পাওয়া যায়। আর সেই ভিত্তিতেই শিক্ষিকাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments