Homeঅর্থনীতিএক ঘন্টায় ডিএসইর লেনদেন ৪৬০ কোটি টাকা ছাড়ালো

এক ঘন্টায় ডিএসইর লেনদেন ৪৬০ কোটি টাকা ছাড়ালো

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। এক ঘণ্টায় ডিএসইর লেনদেন ৪৬০ কোটি টাকা ছাড়িয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার লেনদেন শুরুর এক ঘন্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০ টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪১০ পয়েন্ট অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ১ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪০১ ও ২২৪৬ পয়েন্ট রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৪৬০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৩টি কোম্পানির শেয়ার।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- জেনেক্স, নাভানা ফার্মা, অরিয়ন ফার্মা, সামিট অ্যালায়েন্স, ইস্টার্ন হাউজিং, আইটি কনসালটেন্ট, বসুন্ধরা পেপার, এলআরবিডি, ম্যাকসন স্পিনিং ও লাভেলো আইসক্রিম।

এর আগে এদিন লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১৬ পয়েন্ট। সকাল ৯ টা ৫০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৭ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি উর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর আধা ঘন্টা পর সকাল ১০ টায় সূচক আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪১৫ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর এক ঘন্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০ টায় সিএসই এর সিএএসপিআই সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৯২৬ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি উর্ধ্বমুখী দেখা যায়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments