বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথ পৌরসভার নব-নির্বাচিত মেয়র মুহিবুর রহমানকে পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পৌর মেয়রের কার্যালয়ে এলাকাবাসীর মুরব্বীয়ানকে সাথে নিয়ে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করান তিনি। এসময় রাজুক মিয়া রাজ্জাক বলেন, বিশ্বনাথ পৌর সভার উন্নয়নের রূপকল্পে নতুন পৌর মেয়র যুক্ত হয়েছেন। এতে পৌরসভার সার্বিক উন্নয়নে তাঁর অপরিসীম ভূমিকা সবার আগে থাকবে। পৌরসভার সকল কাউন্সিলরকে সাথে নিয়ে কাদে কাদ মিলিয়ে আমাদের অসমাপ্ত উন্নয়ন কাজকে আরও তরান্বিত করতে চাই। তাই পৌরসভার সকল কাউন্সিলর এবং এলাকাবাসীর সার্বিক সহযোগীতা করার আহবান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, টুকেরকান্দির গ্রামের সাবেক ইউপি সদস্য ও প্রবীণ মুরব্বী হিরণ মিয়া, পৌদনাপুর গ্রামের প্রবীণ মুরব্বী মতছিন আলী, রামধানা গ্রামের ব্যবসায়ী নুর রহমান, নূর ইসলাম, মজবুল আলী, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, আব্দুল গণি সন্স অর্গানাইজেশনের প্রচার সম্পাদক আক্তার আহমদ শাহেদ, সংগঠক আক্তার হোসেন রিপন, আব্দুর রশীদ, আব্দুল গণি সন্স অর্গানাইজেশনের সদস্য মোস্তাক আহমদ রিজন।



