Homeবিনোদনএকাই ওকে নিয়ে যুদ্ধ করেছি: হানিফ সংকেত

একাই ওকে নিয়ে যুদ্ধ করেছি: হানিফ সংকেত

সংগীতশিল্পী আকবর। প্রায় দুই দশক আগে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে দেশ জুড়ে তুমুল পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সংক্ষিপ্ত জীবনের এইজার্নি শেষ হয়েছে গতকাল রোববার।

আকবরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনে। সংগীতের পাশাপাশি নাটক-সিনেমার তারকারাও শোক জানাচ্ছেন এই গায়কের জন্য। তবে আকবরের জন্য হানিফ সংকেতের কষ্টটা যে সবার চেয়ে একটু বেশিই! কারণ তারই হাত ধরে ‘ইত্যাদি’তে এসেছিলেন আকবর। হানিফ সংকেত আকবরকে খুঁজে বের করেছিলেন, দিয়েছিলেন তার অনুষ্ঠানে গান করার সুযোগ। যেখান থেকে আকবরের ‘গায়ক আকবর’ হয়ে ওঠা।

এদিন সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আকবরের জন্য শোক জানিয়েছেন হানিফ সংকেত।

তিনি লিখেছেন, “আজ দুপুরে আকবরের স্ত্রী হঠাৎ ফোন করে অঝোরে কাঁদছিলো, বললো- ‘আমাকে ফাঁকি দিয়ে চলে গ্যাছে’। ফোনটা যখন পাই তখন আমি রংপুরে পরবর্তী ইত্যাদির জন্য একটি প্রতিবেদন ধারণ করছিলাম। ফোন পেয়েই বুঝেছিলাম আকবর আর নেই। কারণ বেশ কিছুদিন থেকেই তার শারীরিক অবস্থা ভালো যাচ্ছিলো না। ক্রমশই অবনতি হচ্ছিলো। নিয়মিত খোঁজ রাখছিলাম। চিকিৎসকদের সঙ্গেও কথা হচ্ছিলো। লিভার, কিডনি, ডায়াবেটিস-সবকিছু মিলিয়ে শারীরিক অবস্থা ছিলো অনেকটা নিয়ন্ত্রণের বাইরে। নেয়া হয় লাইফ সাপোর্টে। অবশেষে জীবনের কঠিন সত্য মৃত্যু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।”

হানিফ সংকেতের ভাষায়, ‘তবে এটুকু সান্ত্বনা জীবনের শেষ দিন পর্যন্ত আকবরের চিকিৎসার কোন ত্রুটি হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন এবং আর্থিক সহায়তাও দিয়েছিলেন। এছাড়াও অনেকেই তাকে সাহায্য সহযোগিতা করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা।’

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments